অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়ন ওরিয়েন্টিয়াল ফিনিক্স
টানা ১৪ বছর পর জমকালো অনলাইন-অফলাইন আয়োজনে আবরো মেতে উঠলো দেশের ই-স্পোর্টর্স জগত। প্রথমবারের মতো ঘরের মাঠে অনুষ্ঠিত হলো চীনের টেকজায়ান্ট টেনসেন্ডের জনপ্রিয় গেম অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। ৩ জানুয়ারি থেকে হান্টিং সেশনে ৩ হাজার খেলোয়াড়দের নিয়ে শুরু হয় দেশের সবচেয়ে বড় এই ই-স্পোর্টস প্রতিযোগিতা। টুর্নামেন্টে ১২৮টি দল অংশ নেয়। প্রতিটি অঞ্চল থেকে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেয় ৩২টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ ২টি দল পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকরে। টিকে থাকে ১৮টি দল।
এরপর ২১ জানুয়ারি রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ালিফায়ার এবং ওয়াইল্ডকার্ড অনলাইন রাউন্ডের শীর্ষ আট মুখোমুখি হয়েছিল ডাবল এলিমিনেশন টুর্নামেন্ট-শৈলীতে।
রাতে চার ধাপ পেরিয়ে প্লে-অফ রাউন্ড জুড়ে, ওরিয়েন্টিয়াল ফিনিক্সের আসাদুল্লাহ আল গালিব, আবদুল্লাহ আল মাসুদ, ফাহরাজ জামিন স্পর্শ, নাফিস আহমেদ, আবরার শাহরিয়ার সুবাত, ফারদিন হাসান ও শেখ মতিউর রহমানের পারফরম্যান্স ছিলো দুর্দান্ত। প্রতিযোগিতায় দলটি প্রচুর আত্মবিশ্বাস দেখিয়েছে। তাদের কাছে শেষ তক টিকতে পারেনি উই ই স্পোর্টস আর্মাডা দলের সদস্য- মধুরজো রহমান, নাঈম ফেরদৌস, জিহান রহমান জয়, মো. জোবায়ের আহমেদ, শোপন চন্দ্র পাল ও নাঈম ফেরদৌস। অর্থাৎ শ্বাসরুদ্ধকর ম্যাচে চ্যাম্পিয়ন হয় ওরিয়েন্টাল ফিনিক্স। ট্রফি ছাড়াও জিতেছে ১২ লাখ টাকা। রানার্স আপ হয়ে উই ই স্পোর্টস আর্মাডা দল পেয়েছে ৫ লাখ টাকা।
এছাড়াও সেরা আটে ওঠায় টিম ইনভিসিবল, রেড-গ্রিন জোন, মেসেঞ্জার অব এলিজিয়াম, উই ই স্পোর্টস পুরস্কার হিসেবে মেডল ছাড়াও পেয়েছে ৫০ হাজার করে টাকা। চতুর্থ হয়ে মার্টার ব্রুটস ফোর্স মেন্টর দুই লাখ টাকা এবং টিম ইউরোজা তিন লাখ টাকা পেয়েছে।
যমুনা ফিউচার পার্কের ডি ব্লকের ইস্ট কোর্টের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত চূড়ান্ত আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী আরাফাত হোসেন। এসময় আয়োজক প্রতিষ্ঠানের অপর দুই সদস্য শরীফ নাজমুস সাকিব ও মাসরুর জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা বাস্তবেই তাদের গেম চরিত্রের রূপে হাজির হন স্টেজে। এর আগে অভিনেতা ফেরদৌস, চিত্রনায়িকা সোনিয়া গেমটি খেলার বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আর খেলার ধারাভাষ্যকার হিসেবে যুক্ত ছিলেন অনিক, রাজিন ও রেডিম্পশান।
খেলা চলাকালে ১৬ হাজার টাকায় গেমিংফোন ইনফিনিক্স হট ইলেভেন এক্স স্মার্টফোন বিক্রির অফার দেয় খেলার আয়োজকরা। সুপরিচিত গেমিং স্ট্রিমার আর ইউটিউবার গোমারদের উত্তেজনা ছিলো খেলার শেষ মুহুর্ত পর্যন্ত।